কমলগঞ্জে দেশীয় অস্ত্রসহ চোরাই মালামাল উদ্ধার : আটক-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে দেশীয় অস্ত্রসহ চোরাই মালামাল উদ্ধার : আটক-২

  • শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::  মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও চোরাই মালামালসহ দুই জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলীয়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে রাসেল মিয়া ও পৌর এলাকার পশ্চিম বড়গাছ এলাকার জাফর আলীর ছেলে আমিনুল ইসলাম আল-আমিন।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়, চলতি বছরের ৩০ জুন কমলগঞ্জ উপজেলা পরিষদের সামনে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস অফিসে চুরির ঘটনা ঘটে। ওই সময় কুরিয়ার সার্ভিস অফিসের সহকারী ম্যানেজার মওদুদ আহমেদ অজ্ঞাত লোকদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির পর পুলিশ চুরির রহস্য উদঘাটনে কাজ শুরু করে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রাম থেকে রাসেল মিয়াকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার রড, তরবারি, ছোড়া ও শাবল জব্দ করা হয়।

পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে রাসেল কুরিয়ার সার্ভিস অফিসে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং চোরাই মালামাল উপজেলা পরিষদ সংলগ্ন বড়গাছ গ্রামের আল আমিনের কাছে রয়েছে বলে জানায়। রাসেলের দেয়া তথ্য মতে শনিবার ভোরে কমলগঞ্জের সরইবাড়ি এলাকায় আল আমিনের শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে আল আমিনের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি এবং আশেপাশে তল্লাশি করে চোরাই মালামালগুলো উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আটককৃত দু’’জন। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!