কমলগঞ্জে বেদে সম্প্রদায়ের কিশোরী অপহরণের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে বেদে সম্প্রদায়ের কিশোরী অপহরণের অভিযোগ

  • মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর থেকে বেদে সম্প্রদায়ের এক কিশোরীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। শমশেরনগর ভিতর বাজারে কলোনীর বখাটেরা কিশোরীর চাচাকে মারধোর করে মনি আক্তার (১৫) নামে কিশোরীকে অপহরণ অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ ঘটিকায় শমশেরনগর হাজী উস্তওয়ার মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নির্যাতিতরা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

জানা যায়, কাজের জন্য ঢাকা থেকে মঙ্গলবার দুপুরে শমশেরনগর আসে বেদে সম্প্রদায়ের কিশোরী মনি আক্তার। তাকে নিয়ে যাওয়ার জন্য আসেন চাচা খোকন মিয়া। ভাতিজিকে নিয়ে যাওয়ার পথে শাহজাহান মিয়ার ছেলে মিলাদ মিয়া (৩০) নামে কলোনীর এক ছেলের সাথে কথাকাটাকাটি ঘটে। এসময় মিলাদ ও তার সহযোগিদের আক্রমনে খোকন মিয়া (৬০) আহত হন এবং কিশোরী অপহরণ করা হয় বলে তিনি দাবি করেন।

Manual7 Ad Code

অভিযোগ করে খোকন মিয়া বলেন, ভাতিজিকে নিয়ে যাওয়ার পথে মিলাদ ডেকে নিয়ে মারধোর করে। তার সাথে আরো ৫/৬ জন বখাটে হামলা করে। ছুরা দিয়ে হাতে ও পায়ে আঘাত করে গায়ের শার্টের বোতাম ছিড়ে ফেলে এবং একটি ঘরে আটকে রাখার চেষ্টা করে। এসময় ভাতিজিকে নিয়ে মিলাদের সহযোগিরা পালিয়ে যায়। পরে কোন উপায়ান্তর না পেয়ে তিনি থানা পুলিশের শরনাপন্ন হন বলে জানান।

Manual6 Ad Code

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য শেখ রায়হান ফারুক বলেন, খোকন মিয়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ব্যবসা করতেন। তার সাথে এলাকার মানুষের পূর্ববিরোধ ছিল। এসময় কিছুটা ঝগড়াঝাটি হয়েছে উভয় পক্ষের মধ্যে এবং খোকন মিয়ার একটা মোরগ খোয়া গেছে। তবে যেটুকু জানা যায় তাতে কোন কিশোরী ছিল না।

অভিযোগ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শামীম আকনজি বলেন, ঘটনার খবর পেয়েই অভিযোগকারীদের নিয়েই ঘটনাস্থলে গিয়ে মিলাদ নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। তবে কিশোরীকে পাওয়া যায়নি। অভিযোগকারীরা থানায় অভিযোগ দিতে গেছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!