কুলাউড়ায় গলায় গামছা পেছিয়ে কিশোরের আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

কুলাউড়ায় গলায় গামছা পেছিয়ে কিশোরের আত্মহত্যা

  • বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার (২৯ আগষ্ট) রাতে গলায় গামছা পেঁচিয়ে মো. এবাদ আলী (১৬) আত্মহত্যা করেছে। আশঙ্কাজনক অবস্থায় আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামের তালেব আলীর ছেলে মো. এবাদ আলী মঙ্গলবার আনুমানিক রাত ১০টায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। সাথে সাথে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!