কমলগঞ্জে সাড়ে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার পরে অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে সাড়ে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার পরে অবমুক্ত

  • সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সাড়ে ১২ ফুট লম্বা ও ১৫কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (0৪ সেপ্টেম্বর ) দুপুর ১২টায় উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগান ফুলবাড়ী চা বাগানের ১৬ নম্বর সেকশন থেকে এ অজগরটি উদ্ধার করা হয়। সাপটি সুস্থ থাকায় দুপুর ১টায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানায়, ‘দুপুরে সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে স সাড়ে ১২ ফুট লম্বা ১টি অজগর সাপটি দেখা যায়। তার ওজন ছিল ১৫ কেজির মতো। খাবারের সন্ধানে প্রায়সময় এভাবে লোকালয়ে সাপ চলে আসে,শুধু অজগড় সাপ নয় অন্য প্রানীরাও এভাবে চলে আসে। পরে, লাউয়াছড়া বন্যপ্রাণি বিভাগকে খবর দিলে অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় তারা।’

Manual4 Ad Code

বন বিভাগ সূত্রে জানা যায়, ফুলবাড়ি চা বাগান মহাব্যবস্থাপক লুৎফুর রহমান ফোন দিয়ে জানান, চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে একটি অজগর সাপটি পাশে আছে। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম ও ক্রিয়েটিভ কনজারভেসন ধষষরধহপব ফিল্ডে এসিস্টেন্ট চঞ্চল গোয়ালা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসে। সাপটি সুস্থ থাকায় লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে বলে জানান বন্যপ্রাণী বিভাগ।

Manual5 Ad Code

ক্রিয়েটিভ কনজারভেসন ধষষরধহপব ফিল্ডে এসিস্টেন্ট চঞ্চল গোয়ালা জানান,‘বন বিভাগের কাছে ফুলবাড়ি চা বাগান মহাব্যবস্থাপক লুৎফুর রহমান ফোন আসার পরে আমি সেখানে যাই সাথে বন বিভাগের টিম ও ছিল। সাপটি সুস্থ থাকায় বন বিভাগের সদস্য সিদ্দেক মিয়া, টুরিস্ট পুলিশ, ইকো গাইডের উপস্থিতিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করে দেই।’

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান,‘ফুলবাড়ি চা বাগান মহাব্যবস্থাপক লুৎফুর রহমান মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথে আমরা অজগর সাপটি উদ্ধার করি। এটা সাড়ে ১২ফুটের মতো লম্বা ও ১৫কেজি ওজনের মতো ছিল। সাপটি সুস্থ থাকায় পর্যবেক্ষণ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।’#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!