কুলাউড়ায় পাখি অবমুক্ত দশ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় পাখি অবমুক্ত দশ হাজার টাকা জরিমানা

  • রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় এক পাখি শিকারীর হাত থেকে ৭টি পাখিকে অবমুক্ত করে দেওয়া হয়েছে। এসময় পাখি শিকারের অপরাধে মোঃ নিজাম উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিজাম উদ্দিন উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর গ্রামের বাসিন্দা।

Manual3 Ad Code

জানা যায়, উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর এলাকায় জাল দিয়ে ফাঁদ পেতে পাখি শিকার করা হচ্ছে এমন খবর পেয়ে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে অভিযুক্ত শিকারী মোঃ নিজাম উদ্দিন (৪৫) কে দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এরপর শিকারীর কাছ থেকে উদ্ধার হওয়া ৩টি ঘুঘু ও ৪ টি শালিক পাখি স্থানীয় প্রকৃতিতে অবমুক্ত করা হয়। ফাঁদ হিসেবে ব্যবহৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Manual2 Ad Code

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় ছিলেন, বন বিভাগের বরমচাল বিটের বিট অফিসার মোঃ হাফিজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মোঃ ময়নুল হক ও সাজু মিয়া এবং কুলাউড়া থানা পুলিশের একটি দল।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!