কমলগঞ্জে চোরাই বাঁশ বোঝাই পিকআপসহ আটক ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে চোরাই বাঁশ বোঝাই পিকআপসহ আটক ৩

  • সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাগান থেকে চোরাইকৃত এক পিকআপ বাঁশ (প্রায় ছয় হাজার বাঁশ) ও দুটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ ৩জনকে র‍্যাব-৯ এর একটি অভিযানিক টিম আটক করে।

Manual8 Ad Code

সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভানুগাছ বাজারের ১০নং মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি- ২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল আটক করে। আটককৃতরা হলেন- কমলগঞ্জ সদর ইউনিয়নের বাগমারা গ্রামের রূপালী, শাহাবুদ্দিন ও করিম মিয়া।

শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি গোলাম কিবরিয়া বলেন, লাউছড়া জাতীয় উদ্যানের বাগান বাংলাদেশের দ্বিতীয় অক্সিজেন ফ্যাক্টরি হিসাবে পরিচিত। এই অক্সিজেন ফ্যাক্টরিকে বনদস্যুরা ধ্বংস করে ফেলছে। যাহার ফলে বাগান উজাড়ের পাশাপাশি বাগানে বসবাসরত বিভিন্ন প্রজাতির জীবজন্তু পশুপাখি বিলুপ্ত হওয়ার পথে। তাই তাদের বিরুদ্ধে আমরা সর্বত্র সজাগ থাকবো এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখব। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!