কমলগঞ্জে প্রাইভেট কারসহ ভারতীয় নাসির বিড়ি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বাল্যবিয়ের কারিগর কাজী মঈনের লাইসেন্স বাতিল কমলগঞ্জে ধলাই নদী ভাঙন; ১৫ হাজার মানুষ পানিবন্দি ছাতকে ইউটিউব দেখে আঙুর চাষে বাজিমাত বড়লেখা ফ্যামিলি প্ল্যানিং অফিসের বারান্দায় বস্তাভর্তি স্বাস্থ্য কার্ড! দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে দিনব্যাপী ফল উৎসব কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত জুড়ীতে মাসুমা টিম্বাস এন্ড ফার্নিচারের ৪০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় চা বাগানে অনুমোদন ছাড়াই গাছ কাটার অভিযোগ বড়লেখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি আলোচনা ও চারা বিতরণ কুলাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা

কমলগঞ্জে প্রাইভেট কারসহ ভারতীয় নাসির বিড়ি আটক

  • বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় নাসির বিড়ি পাচারকালে প্রাইভেট কারসহ বিড়ি আটক করেছে শমশেরনগর ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টায় উপজেলার পতনউষার ইউনিয়নের শরিষতলা এলাকার শমশেরনগর-কুলাউড়া রাস্তা থেকে গাড়ীসহ বিড়ি জব্ধ করা হয়।

Manual4 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শামীম আকনজির নির্দেশনায় এসআই কাশী শর্মা ও টিএসআই দীপক রায়সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে শরিষতলা এলাকা থেকে এক লক্ষ ৩৮ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি ও একটি ৯০ মডেলের সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়। এ সময় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকার গাড়ির চালক কালাম বক্স কামাল (৩০)সহ অজ্ঞাত লোক দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাড়ির চালক কালাম বক্স কামাল(৩০)সহ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

জব্দকৃত নাসির বিড়ির মুল্য এক লক্ষ ৩৮ হাজার এবং ৯০ মডেলের সাদা রংয়ের প্রাইভেটকারেরমুল্য দুই লক্ষ টাকাসহ তিন লক্ষ ৩৮ হাজার টাকা।

Manual7 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!