কুলাউড়ায় একমাস থেকে একঘরে একটি সনাতনী পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় একমাস থেকে একঘরে একটি সনাতনী পরিবার

  • শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

Manual6 Ad Code

মন্দিরে প্রবেশে বাধা দেয়ায় ৯ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ-

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে সনাতনী সমাজপতিদের বিরুদ্ধে একটি পরিবারকে এক ঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধ জ্ঞানেন্দ্র সেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমিতে মন্দিরে প্রবেশে বাঁধা দেয়ায় ৯জনের বিরুদ্ধে লিগ্যাল প্রদান করা হয়।

জানা যায়, মিথ্যে কুৎসা রটিয়ে টিলাগাঁও ইউনিয়নের গন্ডারগড় গ্রামের জ্ঞানেন্দ্র সেন (খোকা) র ছেলে রানা সেনের পরিবারকে প্রায় এক মাস ধরে স্থানীয় তথাকথিত সমাজপতিদের নির্দেশে সামাজিক বিচ্ছিন্ন বা একঘরে রেখে সামাজিক নিপীড়ন করা হচ্ছে। সামাজিক, ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানাদিতে তাদেরকে বঞ্চিত করা, সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখাসহ অভিযুক্তরা অভিযোগকারীকে নিজ বাড়ি থেকে বের হতে বাধ্য করেছেন বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগকারী রানা সেন জানান, বিগত কিছুদিন পূর্বে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী একমাত্র শিশু সন্তানসহ পিত্রালয়ে চলে যান, পরে এর সমাধান হলে আবার নিজ স্বামীর গৃহে ফিরে আসেন। আর এতেই বাদ সাধেন কিছু কুচক্রি সমাজপতিরা। ওই গৃহবধূর নামে নানান কুৎসা রটিয়ে মধ্যযুগীয় বর্বর নিয়মে প্রায়শ্চিত করে মাথা মুন্ডন করা, সমাজপতিদের পা ধরে ক্ষমা চাওয়াসহ বিভিন্ন ফতোয়া জারি করেন অভিযুক্তরা। এতে রাজী না হওয়ায় তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের পরিবারকে তথাকথিত সমাজপতিরা সমাজ থেকে এক ঘরে করে রাখার নির্দেশ দেয় বলে জানান তিনি।

পরে রানা সেনকে সামাজিক নিপীড়নের মাধ্যমে নিজ বসত বাড়ি থেকে স্ত্রী সন্তানসহ বের হতেও বাধ্য করা হয় বলেও জানা গেছে। আর্থিকভাবে অস্বচ্ছল ভুক্তভোগীরা অন্য স্থানে একটি ভাড়া বাসায় থাকছে বলে জানায় তারা। এছাড়া সর্বশেষ গত ৬ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে স্থানীয় একটি মন্দিরে পূজায় যোগ দিতে গেলে রানা সেনের পিতা বৃদ্ধ জ্ঞানেন্দ্র সেনকে অভিযুক্তদের ইন্ধনে একদল লোক শারীরিক লাঞ্চিত করে মন্দির থেকে বের করে দেয়।

এ বিষয়ে অভিযোগকারী রানা সেন গত ১০ সেপ্টেম্বর এলাকার ৯ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট প্রিতম দত্ত রানা সেনের পক্ষে এই লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।

Manual5 Ad Code

যাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান করা হয় তারা হলেন গন্ডারগড়গ্রামের সিতাংশু দে, অনিমেষ দত্ত, পার্শ্ববর্তী তাজপুর গ্রামের শ্রীকেন্দু দে, মনোজ দত্ত, মুকুল সেন, দক্ষিণা দে, নিতাই দত্ত, খন্দখার গ্রামের চন্দন ধর ও টিংকু ধর।

গন্ডারগড় গ্রামের সিতাংশু দের জানান, রানা সেনের স্ত্রীর বিরুদ্ধে নানান অভিযোগ করে তাকে সামাজিক ধর্মীয় নিয়ম মেনে ঘরে উঠার কথা বলেন। একঘরে করে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি স্পষ্ট সদুত্তোর না দিয়ে এড়িয়ে যান।

Manual7 Ad Code

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল মালিক জানান, তিনি বিষয়টি অবগত আছেন এবং বিশেষ কাজে ঢাকায় থাকার কারণে এলাকায় এসে ঘটনাটি খতিয়ে দেখবেন বলেও জানান।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!