কুলাউড়ায় পঁচা মিষ্টি খেয়ে ডায়রিয়া, মধুবনকে লাখ টাকা জরিমানা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় পঁচা মিষ্টি খেয়ে ডায়রিয়া, মধুবনকে লাখ টাকা জরিমানা!

  • সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় পঁচা মিষ্টি বিক্রির অভিযোগে মধুবন অভিজাত মিষ্টি বিপণীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান অভিযান পরিচালনা করে মধুবনকে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কুলাউড়া পৌরসভার সম্মুখে অবস্থিত মধুবন মিষ্টি বিপণী থেকে ১০ পিস সন্দেশ মিষ্টি কিনেন আশরাফুল ইসলাম খাঁন হিরো নামের এক ব্যাক্তি। পরিবারকে নিয়ে এই সন্দেশ মিষ্টি খাওয়ার পর তারা বমি করেন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। পরবর্তীতে বিষয়টি কুলাউড়ার ইউএনওকে অবগত করেন আশরাফুল ইসলাম। এমন অভিযোগ করেছেন আরও তিনজন ভোক্তা।

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বিষয়টি জেলা খাদ্য নিরাপদ কর্তৃপক্ষকে জানানো হলে সোমবার মধুবনে অভিযান চালানো হয়। অভিযানকালে মধুবন থেকে বেশ কিছু পঁচা মিষ্টি জব্দ করে বিনষ্ট করা হয়। এসময় পঁচা মিষ্টি বিক্রয়ের অভিযোগে মধুবনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

Manual7 Ad Code

অভিযানে উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায়, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী, কুলাউড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জসিম উদ্দিন আহমদসহ থানা পুলিশের একটি দল।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, কুলাউড়ার চার’জন ভোক্তা মধুবন থেকে মিষ্টি নিয়ে খাওয়ার পর অসুস্থ হয়েছেন এমন অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং তার সত্যতাও পেয়েছি। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!