কমলগঞ্জে অনৈতিক সম্পর্কের ছবি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

কমলগঞ্জে অনৈতিক সম্পর্কের ছবি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক

  • বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে প্রবাসীর স্ত্রীর সাথে যুবকের নগ্ন ছবি ইডিট করে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে পুলিশ এক যুবককে আটক করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, পতনঊষার ইউনিয়নের ধুপাটিলা গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননী (৩৮)তার সৎ শাশুড়ীর সাথে একই বাড়ীতে বসবাস করেন। সৎ শাশুড়ী প্রায়ই নানাভাবে নির্যাতন করে। এরিমধ্যে সৎ শাশুড়ীর সহযোগিতায় ধুপাটিলা গ্রামের মালিক মিয়ার ছেলে আকলিছ মিয়ার (৩৫) সাথে ইডিট করা নগ্ন ছবি দেখিয়ে চাঁদা দাবী করে। অভিযোগকারী তার অভিযোগে উল্লেখ করেন, স্বামীর সংসার ও সন্তানদের কথা চিন্তা করে আকলিছ মিয়া ও তার সৎ শাশুড়ী রাবিয়া বেগম গংদের চাহিদা মতো নিজের ব্যবহারের এক ভরি ষোল আনা ওজনের স্বর্ণালংকার যার বাজার মূল্য ১লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করে। এগুলো নিয়ে প্রতারক চক্রটি ক্ষান্ত হয়নি। তার আরো টাকা দাবী করে। টাকা দিতে আপরগতা প্রকাশ করলে তাদের পূর্বে ইডিট করা অশ্লীল ছবিগুলো প্রবাসে অবস্থানরত স্বামীর মোবাইলে প্রেরণ করে। পরে বিবাদীরা একজোট হয়ে গত ৮ সেপ্টেম্বর রাতে অনৈতিক সর্ম্পকের অভিযোগ তোলে প্রবাসীর স্ত্রী ও সন্তানদের বাড়ী থেকে বের করে দেয়। এ ঘটনায় ভুক্তভোগি প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাশী শর্মার নের্তৃত্বে একদল পুলিশ গত সোমবার রাতে অভিযুক্ত আকলিছ মিয়া আটক করে থানায় নিয়ে আসে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়েরের হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!