শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জ পৌরসভায় ব্রাহ্মণ-পুরোহিত ও পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জ পৌরসভায় ব্রাহ্মণ-পুরোহিত ও পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান

  • সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর এলাকার ব্রাহ্মণ- পুরোহিত ও ৮টি সার্ব্বজনীন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে পৌরসভা কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান। কমলগঞ্জ পৌরসভঅর মেয়র মোঃ জুয়েল আহমদের সভাপতিত্বে ও সুব্রত কর আপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, কমলগঞ্জ উপজেলা পূজা উদ্ধসঢ়;‌যাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়। পৌর এলাকার পূজামন্ডপ কমিটির পক্ষে বক্তব্য রাখেন উত্তম রায় ।

অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভার ৮টি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে ৩৮ হাজার টাকা এবং ১৪ জন পুরোহিত ও ব্রাহ্মণকে ১০ হাজার ৫০০ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!