বড়লেখায় ‘ফু’ দিয়ে টাকা দ্বিগুন ! প্রতারক চক্রের হোতাসহ গ্রেফতার ৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ‘ফু’ দিয়ে টাকা দ্বিগুন ! প্রতারক চক্রের হোতাসহ গ্রেফতার ৫

  • সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual7 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় টাকায় বরকত বাড়ানোর ‘ফু’ দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া পার্টির মুল হোতাসহ চক্রের ৫ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার রাতে বড়লেখা থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল র‌্যাব-৯ এর সহযোগিতায় জেলার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Manual1 Ad Code

গ্রেফতারকৃত প্রতারকরা হচ্ছে- কমলগঞ্জ উপজেলার দক্ষিণ রাজটিলা গ্রামের মৃত তুফান আলীর ছেলে ইব্রাহিম আলী (৫২), ইব্রাহিম মিয়ার ছেলে শরিফ মিয়া (৩৯), বালিগাও গ্রামের মৃত মতি মিয়ার ছেলে শাহাব উদ্দিন (৩২), নগর গ্রামের মৃত কলিম উল্লাহ চৌধুরীর ছেলে জাহাঙ্গীর আলম চৌধুরী (৩৮) ও শ্রীমঙ্গলের সিন্দুরখাল রোডের হাবিব মিয়ার ছেলে জুবায়ের (২৮) মিয়া।

Manual3 Ad Code

উল্লেখ্য এ প্রতারক চক্রটি গত ২৫ সেপ্টেম্বর বড়লেখার সুজানগরের জনৈক কাতার প্রবাসীর স্ত্রী পুবালী ব্যাংক থেকে স্বামীর পাঠানো টাকা উত্তোলন করে বেরুলে পৌরশহরের রাস্তায় তাকে আটকিয়ে টাকায় বরকত বাড়ানোর ‘ফুঁ’ দিয়ে ৭৩ হাজার টাকা হাতিয়ে নেয়। এই ঘটনায় ভোক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন। এরপর সিসি ক্যামেরার ফোটেজের সূত্র ধরে পুলিশ প্রতারক চক্রকে গ্রেফতারে তৎপর হয়। জানা গেছে, বড়লেখায় এই ঘটনার পর প্রতারক চক্রটি জুড়ী, রাজনগর, হবিগঞ্জসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় একই কায়দা অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। নারীরাই তাদের মুল টার্গেট।

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, সিসি ক্যামেরার ফোটেজের সূত্র ধরে পুলিশ প্রতারক চক্রকে গ্রেফতারে অভিযানে নামে। রোববার রাতে র‌্যাব-৯ এর সহযোগিতায় এই চক্রের মুলহোতাসহ ৫ জনকে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!