আত্রাইয়ে শেখ রাসেল দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আত্রাইয়ে শেখ রাসেল দিবস পালিত

  • বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৃথক পৃথক ভাবে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

Manual4 Ad Code

বুধবার সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাসে শেখ রাসেলের প্রতিকৃতিতেপুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা
হ্যাপি।

Manual2 Ad Code

দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র‌্যালি নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে সরকারের বিভিন্ন দপ্তরের অফিসার,শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়। র‌্যালী শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে
প্রধানমন্ত্রী ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের সাথে সাথে ফলোক উন্মোচন করা হয়।

Manual1 Ad Code

পরে আলোচনা সভায় ইউএনও সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলেধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাস,ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, আইসিটি অফিসার সানজির উদ্দিন শিশির, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী ইমরান খান, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।

Manual4 Ad Code

অপরদিকে উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিবস উদযাপন করেন। উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি শাহীদ শিপলুর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ম সাধারন সম্পাদক আফছার আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েলসহ আ’লীগ পরিবারের সদস্যগন বক্তব্য রাখেন।

এছাড়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ ভাবে দিবস পালন করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!