কমলগঞ্জের চা বাগানের পূূজা মন্ডপগুলোতে এক বস্তা করে ডাল উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জের চা বাগানের পূূজা মন্ডপগুলোতে এক বস্তা করে ডাল উপহার

  • বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানের ২৫টি পূজাম-পে ১ বস্তা (৫০ কেজি) করে ডাল বিতরণ করেছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা। বুধবার দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান পূজা মন্ডপ, বেলা ২টায় আলীনগর চা বাগানের ১নং সার্ব্বজনীন পূজামন্ডপ ও বিকাল ৩টায় মৃর্ত্তিঙ্গা চা বাগান পূজামন্ডপে গিয়ে বিভিন্ন চা বাগান পূজামন্ডপগুলোর সভাপতি-সম্পাদকের হাতে এই শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি।

আলীনগর চা বাগানের ১নং সার্ব্বজনীন পূজামন্ডপ প্রাঙ্গণে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কৈরী, সাংবাদিক সালাহউদ্দিন শুভ প্রমুখ।

Manual8 Ad Code

এ সময় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাপ্রসাদ তৈরীর জন্য শ্রীমঙ্গল উপজেলার সকল পূজামন্ডপে ও কমলগঞ্জ উপজেলার চা বাগান অধ্যুষিত ২৫টি পূজামন্ডপে ১ বস্তা (৫০ কেজি) করে ডাল উপহার দিয়েছি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সবার জীবনে শান্তির বার্তা নিয়ে আসুক। দেবী দুর্গার আশির্বাদে মঙ্গলময় হোক সকলের জীবন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!