কমলগঞ্জ নিজ এলাকায় নিরবে সেবা দিচ্ছেন ডাক্তার এন.কে. সিনহা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জ নিজ এলাকায় নিরবে সেবা দিচ্ছেন ডাক্তার এন.কে. সিনহা

  • সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ এলাকায় নিরবে সেবা দিচ্ছেন বিগত পঁচিশ বছর ধরে ডা. এন.কে.সিনহা। তিনি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান। প্রতি বছর পূজার সময়ে ছুটিতে এসে উপজেলার আদমপুর ইউনিয়নের তিলকপুরস্থ গ্রামের বাড়িতে বিনামূল্যে এলাকার দরিদ্র রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান করছেন। এবছর ব্যবস্থাপত্রের সাথে বিনামূল্যে ঔষধপত্রও দিচ্ছেন।

Manual3 Ad Code

সরেজমিনে দেখা যায়, এবছর দুর্গা পূজার ছুটিতে আসার পর ডা. এন.কে. সিনহা গত রোববার সকাল ৯টা থেকে নিজ বাড়িতে বিনামূল্যে রোগী দেখছেন। রোগী দেখার পর ব্যবস্থাপত্রের সাথে বিনামূল্যে ঔষধপত্রও প্রদান করছেন। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫০ জন রোগী দেখে বিনামূল্যে ঔষধপত্রও প্রদান করছেন। সোমবার ও মঙ্গলবার একইভাবে রোগী দেখবেন। এতে প্রায় পাঁচ শতাধিক রোগী দেখে বিনামূল্যে ঔষধপত্র প্রদান করা হবে। গ্রামের মধ্যে এধরণের একজন চিকিৎসকের মহতি উদ্যোগ এলাকার লোকজনের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।চিকিৎসা গ্রহণের জন্য নারী, শিশুসহ শতাধিক রোগী বাড়ির উঠানে অপেক্ষা করছেন।

চিকিৎসা নেয়া রহিমা বেগম বলেন, বিনামূল্যে সময় নিয়ে নাক, কান ও গলা পরীক্ষা করে প্রেসক্রিপশন দিয়েছেন এবং ঔষধপত্রও দিয়েছেন। এটি আমাদের মতো গরীব লোকেরা খুবই উপকৃত হচ্ছি।

Manual3 Ad Code

নিজ বাড়িতে মেডিকেল ক্যাম্প বিষয়ে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. এন.কে.সিনহা বলেন, বিগত পঁচিশ বছর যাবত আমি এলাকার মানুষদের মধ্যে এই সেবা দিয়ে যাচ্ছি। এবছর বিনামূল্যে ঔষধও ফ্রি দিচ্ছি। এতে এলাকার দরিদ্র মানুষজন কিছুটা হলেও উপকৃত হচ্ছেন এবং মানুষের সেবা দিতে পারায় নিজেকেও ভালো লাগছে। এছাড়াও বাড়িতে আসলে আমি বিনামূল্যে রোগীদের সেবা দিয়ে থাকি। এবছর টানা পাঁচদিন রোগী দেখবেন বলে জানান।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!