কমলগঞ্জে শিকারের সরঞ্জামসহ ১২ টিয়া পাখি উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে শিকারের সরঞ্জামসহ ১২ টিয়া পাখি উদ্ধার

  • সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে শিকারের সরঞ্জামসহ ১২টি টিয়া পাখি উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (৩০ অক্টোবর) উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

জানা যায়, গোপন সংবাদ পেয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদাল হোসেন এলাকার বিভিন্ন শিকারীর কাছ থেকে এগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। পরে সোমবার সকালে বনবিভাগকে খবর দিলে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে এ টিয়াপাখিগুলো উদ্ধার করে লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।

Manual7 Ad Code

আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন জানান, আদমপুর ইউনিয়নের কালেঞ্জী, কোনাগাঁও, পূর্ব জালালপুরসহ বিভিন্ন গ্রামের শিকারীর বাড়ি থেকে তিনি এগুলো উদ্ধার করেন। তবে এ সময় শিকারী কাউকে পাওয়া যায়নি।

Manual7 Ad Code

বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, টিয়াপাখি গুলো ছোট থাকায় ও পায়ে রশির দাগ থাকায় লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। পাখিগুলো সুস্থ হলে ও উড়াল শিখলে অবমুক্ত করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!