বড়লেখার গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়-বেড়ায় দিয়ে প্রবেশ রাস্তায় প্রতিবন্ধকতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখার গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়-বেড়ায় দিয়ে প্রবেশ রাস্তায় প্রতিবন্ধকতা

  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ রাস্তার একাংশে স্থানীয় বাসিন্দা কর্তৃক বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ ওঠেছে। এতে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরা স্কুলে যাতায়াতে চরম দুর্ভোগ পোয়াচ্ছেন। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে স্কুলের প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি ও এলাকাবাসি ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual3 Ad Code

স্কুলের প্রধান শিক্ষক আপ্তাব আলী, ম্যানেজিং কমিটির সভাপতিসহ সদস্যবৃন্দ ও এলাকাবাসি স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর দিকের ৮/১০ ফুট প্রশস্ত রাস্তা দিয়ে শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ স্কুলে প্রবেশ করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এই রাস্তা ব্যবহার করেই সবাই স্কুলে যাতায়াত করছেন। প্রায় এক বছর পূর্বে হঠাৎ প্রবেশ রাস্তাটির অর্ধেকেরও বেশি অংশে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান। এতে স্কুলে যাতায়াত করতে কোমলমতি শিক্ষার্থীদের চরম ভোগান্তি পেতে হচ্ছে। এছাড়া নুরুল ইসলাম নামের স্থানীয় আরেক ব্যক্তি বিদ্যালয়ের দক্ষিণ দিকের মাটি কেটে কৃষি জমিতে রূপান্তর করে বিদ্যালয়ের ভূমি দখল করেছেন।

Manual8 Ad Code

এব্যাপারে অভিযুক্ত আব্দুর রহমান জানান, প্রতিষ্ঠা লগ্নে স্কুলে প্রবেশের কোন রাস্তা ছিল না। প্রতিষ্ঠাতারা স্কুলের পতিত ভূমি বদলা দিয়ে রাস্তার জন্য তার মালিকানাধীন কিছু ভূমি নিয়েছিলেন। প্রায় এক বছর আগে ব্যক্তিগত আক্রোশে প্রধান শিক্ষক বদলা ভূমি স্কুলের দখলে নেওয়ায় তিনি তার রেকর্ডিয় ভূমির সীমানায় বাঁশের বেড়া দিয়েছেন। স্কুলের ভূমিতে তিনি বেড়া দেননি এবং বেড়া দেওয়ায় স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতে কোন সমস্যা হচ্ছে না।

Manual5 Ad Code

ইউএনও সুনজিত কুমার চন্দ জানান, স্কুলের প্রবেশ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও সরকারি ভূমি দখলের একটি অভিযোগ পেয়েছেন। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সহকারি কমিশনার (ভূমি)-কে বলে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!