কমলগঞ্জে ভাষা সৈনিক ইলিয়াছ স্মরণে শিক্ষায় রূপান্তর শীর্ষক আলোচনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ভাষা সৈনিক ইলিয়াছ স্মরণে শিক্ষায় রূপান্তর শীর্ষক আলোচনা

  • শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জে ভাষা সৈনিক মোহাম্মদ ইলিয়াস এর স্মৃতির স্মরণে ‘শিক্ষায় রূপার্ন্তর শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আয়োজনে শনিবার (০৪ নভেম্বর ) দুপুর ১২টায় কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অনার্সভবনের ৪র্থ তলায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসাবে বক্তব্য দেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি-নায়েম এর উপ-পরিচালক অধ্যাপক স্বপন নাথ।

একক বক্তৃতায় অধ্যাপক স্বপন নাথ উচ্চশিক্ষাসহ শিক্ষার প্রতিটি ক্ষেত্রে গুণগত মান অর্জনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘শিক্ষায় রূপান্তর ঘটানোর জন্য সারা বিশ্বে যে চেষ্টা চলছে, তার অগ্রভাগে আমরা আছি। ইতিমধ্যে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে, যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা চিন্তা করতে ও সমস্যা সমাধান করতে শিখবে। তারা মননশীল এবং তারা মানবিক সৃজনশীল মানুষ হবে।

Manual2 Ad Code

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা যাতে সহযোগিতার মধ্য দিয়ে শিখতে পারে, সে সুযোগ তাদের করে দিতে হবে। এখন শিক্ষার পদ্ধতিটাই ভিন্ন করা হয়েছে। অর্থাৎ অভিজ্ঞতা বিনিময় করে শেখার মাধ্যমে তা প্রয়োগ করতে শিখবে।

Manual6 Ad Code

যুগপোযোগী নতুন কারিক্যুলামের আলোকে শিক্ষকগণ একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা
করবেন। তারা ভবিষ্যৎমুখী সুশিক্ষা প্রসারেও কার্যকরী ভূমিকা রাখবেন। গতানুগতিক পাঠদান ও কারিকুলাম থেকে বেরিয়ে এসে আমরা যে চতুর্থ শিল্পবিপ্লবের কথা বলছি, তার উপযোগী করে পাঠদান ও প্রশিক্ষণ দিতে হবে।

Manual7 Ad Code

কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিঞার সভাপতিত্বে ও উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদ এর সদস্য সচিব অধ্যাপক সেলিম আহমদ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজেরে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালিক, প্রফেসর অবিনাশ আচার্য, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কবি ও কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহ্বায়ক লেখক ও গবেষক আহমদ সিরাজ। অনুষ্টানে দুজন লেককের লেখা কিছু বই মুখ্য বক্তা নায়েম এর উপ-পরিচালক অধ্যাপক স্বপন নাথকে প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়সহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক- শিক্ষার্থীরা প্রশ্ন, মতামত, প্রতিক্রিয়া ব্যক্ত করেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!