‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌কুলাউড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ দেয়াল ভেঙ্গে গাছ কাটা ও শ্লীলতাহানির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌কুলাউড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ দেয়াল ভেঙ্গে গাছ কাটা ও শ্লীলতাহানির অভিযোগ

  • রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে রোববার দুপুরে জোরপূর্বক প্রতিপক্ষের মালিকানাধীন বাড়ির দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ৭টি গাছ কেটে ফেলা এবং বাউন্ডারী দেয়াল ভাঙ্গার চেষ্টা করে। এসময়ে বাঁধা দিতে গেলে এক নারীকে মারধোর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

Manual1 Ad Code

এ ঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন।

Manual1 Ad Code

অভিযোগে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের হিরন খাঁনের নের্তৃত্বে একই গ্রামের ফারুক মিয়া, বাবুল মিয়া, তেলিবিল গ্রামের পারভেজ মিয়া, জয়নাল আবেদীনসহ সংঘবদ্ধ দল এলকাছুর রহমানের বাড়ির বাউন্ডারি দেয়াল ভেঙ্গে বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় বাড়ির পুরুষ সদস্যরা বাড়িতে ছিলেন না। এরপর তারা বাড়ির উঠানে দু’টি কাঁঠাল গাছ, একটি পেয়ারা গাছ ও ৪টি কদম গাছ কাটতে থাকে ও পাকা বাউন্ডারী দেয়ালের একাংশ ভেঙ্গে ফেলে। এতে তাদেও প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

অভিযোগ করে মামলার বাদী ফাতেমা বেগম বলেন, আমার ছেলে জামাল মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তারকে প্রতিপক্ষরা মারধোর, টানাহেচড়া করে শ্লীলতাহানি ঘটায়।

Manual5 Ad Code

এঘটনায় ১২ জনকে আসামী করে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলী আদালতে মামলা দায়ের করেছি।

Manual6 Ad Code

এদিকে আদালতে মামলা করার পর বিবাদী পক্ষের লোকজন বাদী পক্ষের লোকদের নানাভাবে হুমকি প্রদান করছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ বিষয়ে হিরন খাঁন বলেন, উভয়পক্ষের দাওয়াত পেয়ে আমি সালিশ বিচাওে ছিলাম। এসময় কিছুটা উত্তপ্ত হলে আমি বেরিয়ে আসি। এরপর কোন ঘটনা ঘটতে পারে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. খলিলুর রহমান জানান, দু’পক্ষের রাস্তা নিয়ে বিরোধ ছিলো। ঘটনার দিন সালিশ বিচারে ছিলাম, তবে কোন সিদ্ধান্ত না হওয়ায় চলে আসি। আসার পর শুনেছি ঘটনা ঘটেছে। তবে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!