কমলগঞ্জে জব্দকৃত অবৈধ নাসির বিড়ি ধ্বংস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

কমলগঞ্জে জব্দকৃত অবৈধ নাসির বিড়ি ধ্বংস

  • মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ি কর্তৃক জব্দকৃত অবৈধ ভারতীয় ১ লক্ষ ৩৮ হাজার নাসির বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আদালতেরনির্দেশে মঙ্গলবার দুপুরে শমশেরনগর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে জব্দকৃত এসব বিড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর শমশেরনগর-কুলাউড়া সড়কের সরিষতলা এলাকা থেকে প্রাইভেট কার সহ ভারতীয় অবৈধ ১ লক্ষ ৩৮ হাজার নাসির বিড়ি আটক করা হয়। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে জব্দকৃত বিড়ি ধ্বংসের জন্য আদালতে আবেদন করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জউপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইস আল রেজওয়ান এর উপস্থিতিতে এসব বিড়ি ধ্বংস করা হয়।

Manual4 Ad Code

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি (নিরস্ত্র) শামীম আকনজি সত্যতা নিশ্চিত করে বলেন, এক হাজার পিস আলামত রেখে অবশিষ্ট ১ লক্ষ ৩৭ হাজার ভারতীয় অবৈধ নাসির বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews