উপ-নির্বাচন নওগাঁ-৬ || মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুমনের মোটরবাইক শোভা যাত্রা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

উপ-নির্বাচন নওগাঁ-৬ || মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুমনের মোটরবাইক শোভা যাত্রা

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বিশাল মোটরবাইক শোভাযাত্রা করেছেন। শুক্রবার আত্রাই ও রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরেএই শোভাযাত্রা করেন তিনি ।

শুক্রবার বিকেলে আত্রাই উপজেলা তার নিজ বাড়ি রসুলপুর বটতলা থেকে প্রায় শত শত মোটরবাইক নিয়ে এ শোভাযাত্রা শুরু করেন। এর পর রসুলপুর থেকে সিংসাড়া হয়ে আত্রাই উপজেলা ও রাণীনগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেন। এসময় থেমে থেমে পথ শোভা ও জনগনের সাথে কুশল বিনিময় করেন সাবেক সাংসদ ওহিদুর রহমান এর ছেলে নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।

Manual6 Ad Code

শোভাযাত্রাকালে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন সাংবাদিকদের জানান, আমি দীর্ঘ ৩০বছর ধরে আত্রাই রাণীনগর মানুষের সাথে মিলেমিশে তাদের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি। এলাকায় মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন উত্তোলন করেছি। তিনি বলেন, আওয়ামীলীগের সাথে আমাদের রক্ত মিশে আছে। গত ২০১৮ সালে নির্বাচনে আমি এই আসন থেকে দলীয় মনোনয়ন তুলেছিলাম । আমি দৃঢ় ভাবে বিশ^াস করি যদি তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয় তাহলে এবার মাননীয় প্রধান মন্ত্রী আমাকে বঞ্চিত করবেন না। তিনি দাবি করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে জয়লাভ করে সরকারকে এ আসন উপহার দিতে পারবো ইনশাল্লাহ ।

উল্লেখ্য,গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়ে পরে। ইতি মধ্যে মনোনয়ন পেতে ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে আগামী ১৭ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। #

Manual8 Ad Code

এনএইচএন/জেএইচজে

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews