আত্রাইয়ে কৃষকের গোয়াল ঘরে আগুনে মারা গেল ৩ গরু ও ৫ ভেড়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আত্রাইয়ে কৃষকের গোয়াল ঘরে আগুনে মারা গেল ৩ গরু ও ৫ ভেড়া

  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আগুনে পুড়ে মারা গেছে কৃষকের তিনটি গরু এবং পাঁচটি ভেড়া। মঙ্গলবার গভীর রাতে উপজেলার উজান বাগমারা গ্রামের বছির আলীর ছেলে মজনু তালুকদারের গোয়াল ঘরে আগুনে এই ঘটনা ঘটে। এতে তার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

Manual8 Ad Code

মজনুর ছেলে মোফাজ্জল তালুকদার বলেন, বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে গরু-ভেড়া রেখে রাতে
ঘুমিয়ে পরে সবাই। হঠাৎ করেই গভীর রাতে গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশির লোকজন।

এসময় সবাই মিলে আগুন নেভালেও ততক্ষণে গোয়াল ঘরে থাকা তিনটি গরু এবং পাঁচটি ভেড়া আগুনে পুরে দগ্ধ হয়ে মারা যায়।

Manual5 Ad Code

অগ্নিকান্ডের ওই ঘটনায় কৃষক মজনুর প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কিভাবে গোয়াল ঘরে আগুন ধরেছে তা বলতে পারেননি তিনি।

Manual8 Ad Code

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!