কমলগঞ্জে ইউএনও’র পরিচয় দিয়ে প্রতারকচক্রের টাকা দাবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ইউএনও’র পরিচয় দিয়ে প্রতারকচক্রের টাকা দাবি

  • রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) এর মিথ্যা পরিচয় দিয়ে মোবাইল ফোনে (০১৮৬৪৮৫১৩৭০) বিভিন্ন ব্যক্তির নিকট অনৈতিক সুবিধা নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে একটি চক্র। এ বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে ফেইসবুক আইডি থেকে সতর্কবার্তা পোস্ট করেন উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।

Manual3 Ad Code

জানা যায়, রোববার (১৯ নভেম্বর) দুপুরে শমশেরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান দিলদারকে ইউএনও পরিচয় দিয়ে উপজেলার আইসক্রীম ফেক্টরী ও বেকারীদের নাম্বার সংগ্রহ করে দেওয়ার জন্য বলে ঐ প্রতারক চক্র। পরে তিনি নাম্বার সংগ্রহ করে দিলে প্রতারক চক্রটি ব্যবসায়ীদের ফোন দিয়ে টাকা আদায় করার চেষ্টা করে। বিষয়টি ব্যবসায়ীরা ও স্থানীয় ইউপি সদস্য মিলে ইউপি চেয়ারম্যানকে অবগত করলে তিনি ঐ প্রতারক চক্রদের সাথে কথা বলা অবস্থায় ফোন কেটে দেয় এবং সাথে সাথে ফোন বন্ধ করে দেয়। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেন।

Manual8 Ad Code

ইউপি সদস্য ফজলুর রহমান দিলদার বলেন, আমার কাছে কমলগঞ্জ ইউএনও’র পরিচয়ে ফোন আসে এভাবে কয়েকজনের নাম্বার দেওয়ার জন্য, আমি দিয়েছি সংগ্রহ করে। পরে বিষয়টি ঘোলাটে মনে হলে ইউপি চেয়ারম্যানকে অবগত করি।

শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ জানান, আমার কাছে ইউপি সদস্য ফজলুর
রহমান দিলদার এসে বলেন একটি নাম্বার থেকে কল করে ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর নাম্বার সংগ্রহ করে দেওয়ার জন্য। বিষয়টি আমার কাছে প্রতারক চক্র মনে হল।সাথে সাথে আমি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করি।

Manual3 Ad Code

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া কেউ যদি আমার নাম বা যেকোন নম্বর থেকে এমন বিভ্রান্তিকর ফোন পেয়ে থাকেন, তাহলে তাদেরকে বলব তারা যেন আমাকে জানান। অর্থ আদায়ের বিষয়টি “উপজেলা প্রশাসন কমলগঞ্জ” আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ করেছি এর সাথে সবাই একটু সচেতন থাকার অনুরোধ জানান তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!