কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানের ক্লাব সড়ক থেকে গাছ চুরি ; ক্ষতির মুখে বাগান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানের ক্লাব সড়ক থেকে গাছ চুরি ; ক্ষতির মুখে বাগান

  • বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান থেকে ৫টি আকাশমনি গাছ চুরির অভিযোগ উঠেছে। সম্প্রতি চা বাগানের ভেতরে ক্লাববাংলো সড়কের পাশ থেকে আকাশমনি প্রজাতির মূল্যবান গাছগুরো চুরি হয়। এঘটনায় চা বাগান ব্যবস্থাপক থানায় লিখিত অভিযোগ করেছেন।

Manual2 Ad Code

চা শ্রমিকরা জানান, ন্যাশনাল টি কোম্পানীর কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের ক্লাববাংলো সড়কের পাশ থেকে সম্প্রতি আকাশমনি প্রজাতির মূল্যবান ৫টি গাছ কেটে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চুর চক্র। খবর পেয়ে চা বাগান কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করেছে।

Manual3 Ad Code

এভাবে মাঝে মধ্যে চা বাগানের সেকশন সমুহ থেকেও ছায়াবৃক্ষ হিসাবে গাছ চুরির ঘটনা ঘটছে। ফলে চায়ের উৎপাদনে প্রভাব পড়ছে ও পরিবেশের ব্যাপক ক্ষতি বয়ে আনছে। চা বাগানে চায়ের টিলাভূমিতে গাছগাছালি অতিবৃষ্টি ও প্রখর রোদ থেকে রক্ষার জন্য মূলত: চা গাছ লাগানো হয়। যেকারণে চা বাগানের টিলাভূমিতে গাছ একদিকে চায়ের উৎপাদনে ভূমিকা রাখছে আবার পরিবেশের জন্য উপকৃত হচ্ছে।

Manual2 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক পাত্রখোলা চা বাগান শ্রমিকরা জানান, এই বাগানে চা শ্রমিকদের দু’টি গ্রুপ রয়েছে। তাদের দ্বন্ধ, সংঘাত নানা সময়েই চলছে। এতে গাছ চুরিসহ নানা অনিয়ম দুর্ণীতির ঘটনাও ঘটছে। ফলে সার্বিকভাবে বাগানের ব্যাপক ক্ষতি বয়ে আনছে। তবে গাছ চুরির ঘটনায় এখনও কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি।

এব্যাপারে পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী শিপন বলেন, গত কয়েকদিনে চা বাগান থেকে প্রায় ৫০টির মতো গাছ চুরি হয়েছে। মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী বলেন, গাছ চুরির বিষয়টি জানতে পেরে বাগানের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তবে ম্যানেজমেন্টের কিছু গাফিলতি থাকায় এমনটা হচ্ছে বলে তিনি দাবি করেন।

এব্যাপারে পাত্রখেলা চা বাগান ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন বলেন, ৫০টি গাছ চুরির বিষয়টি মোটেও সঠিক নয়। পাঁচটি গাছ চুরি হওয়ার ঘটনায় আমরা তদন্ত করেছি এবং কমলগঞ্জ থানায়ও লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশও তদন্ত করছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!