কমলগঞ্জে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন

  • রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩ সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন। উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭০১ জন। উপজেলায় গড় পাসের হার শতকরা ৭১.৯৮ ভাগ। ফলাফলে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ১১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

রোববার ফলাফল প্রকাশের পর কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, ২০২৩ সনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৭ জন পাস করেছে। এর মাঝে ১১১ জন জিপিএ-৫ পেয়েছে, পাসের হার ৯৯.৬৬ ভাগ। এছাড়া কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় থেকে ৯৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ২টি জিপিএ-৫সহ পাস করেছে ৭০৭ জন, পাসের হার শতকরা ৭৪.৪২ ভাগ।

Manual7 Ad Code

শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ থেকে ৬৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৪২৭ জন, পাসের হার ৬২.২৪ ভাগ। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে ৩০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ১৮০ জন, পাসের হার ৫৯.২১ ভাগ। হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ থেকে ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৩২ জন, পাসের হার ৮২.০৫ ভাগ এবং পতনঊষার স্কুল এন্ড কলেজ থেকে ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৫৮ জন, পাসের হার শতকরা ৬৭.৪৪ ভাগ।

Manual2 Ad Code

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কমলগঞ্জ উপজেলায় সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৭৬ জন, পাসের হার ৯৭.৪৩ ভাগ।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন এ তথ্যটি নিশ্চিত করেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!