শিক্ষাখাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ-মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শিক্ষাখাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ-মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান

  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual5 Ad Code

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানকে সংবর্ধনা দিয়েছে বড়লেখার নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে কলেজ হলরুমে এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিরাজাম মুনিরা ও সোয়াদা আক্তারের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, থানার ওসি ইয়ারদৌস হাসান, জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন, প্রেসক্লাবস সভাপতি অসিত রঞ্জন দাস। অন্যদের মধ্যে সহকারী অধ্যাপক সমর কুমার দাস, সিনিয়র প্রভাষক এমএ হাসান,শিক্ষার্থী দেবজানী প্রমুখ বক্তব্য দেন।

Manual4 Ad Code

সংবর্ধিত অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, এ সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। শিক্ষাখাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। নারী শিক্ষার ঈর্ষণীয় অগ্রগতি হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ছেলেমেয়েদের ভর্তির হার সমান। কোন কোন ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষাক্ষেত্রে গত ১৪ বছরের অর্জন অবিস্মরণীয়। সবার জন্য শিক্ষা নিশ্চিত করা আর শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জনের ক্ষেত্রে রীতিমতো বিপ্লব ঘটেছে। শিক্ষা ক্ষেত্রে রোল মডেল এখন বাংলাদেশ।

এদিকে এবারের এইচএসসি পরীক্ষায় অত্র কলেজ থেকে একমাত্র জিপিএ-৫প্রাপ্ত ছাত্রী ফারহানা সাদিকাকে সংবর্ধিত অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান নগদ ৫ হাজার টাকা উপহার দেন। বর্তমানে যারা এসএসসিতে জিপিএ-৫ পেয়ে অত্র কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে এবং আগামিতে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাবে তাদেরকেও তিনি ৫ হাজার টাকা করে উপহার প্রদানের ঘোষণা দেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!