যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধু আহাদকে নিয়ে এসএসসি ‘৯৪ ব্যাচ কুলাউড়ার আড্ডা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধু আহাদকে নিয়ে এসএসসি ‘৯৪ ব্যাচ কুলাউড়ার আড্ডা

  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া :: বাংলাদেশে সফররত নিউইয়র্ক প্রবাসী মমতাজুল আহাদের সম্মানে বন্ধুদের নিয়ে এক আড্ডার আয়োজন করে এসএসসি ৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলা শাখা। গত ২৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়া পৌরসভার একটি চাইনিজ রেস্তোরাঁয় এই আয়োজনে উপস্থিত বন্ধুরা মেতে ওঠেন আনন্দ-শুভেচ্ছা বিনিময়ে।
এখানে অংশগ্রহণকারী অনেক বন্ধুদের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধু আহাদের প্রায় দুই যুগেরও বেশি সময় পর দেখা হয়। কথা হয়, নানা স্মৃতিচারণ করে একে অপরের সাথে কুশলবিনিময় করেন। আড্ডায় ফিরে আসে সযত্নে আগলে রাখা-হৃদয়ের মুগ্ধ অতীত। স্মৃতির ওপারে রেখে আসা শৈশবের দিনগুলো বন্ধুদের নিয়ে যায় নস্টালজিয়ায়। মানুষকে আশাবাদী করে তোলে নস্টালজিয়া। তাই কথা হলো এসএসসি ৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলার বন্ধুদের মহত উদ্যোগ নেয়ার বিষয়েও।
এ উদ্যোগে সবাই সাড়া দিয়ে ভবিষ্যতে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ারও আভাস আসে এই আড্ডায়। এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে আহ্বায়ক সঞ্জয় দেবনাথ শুভেচ্ছা বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করে বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মমতাজুল আহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন নাসির জামান খান জাকি, নুরুল ইসলাম খান বাবলা, মো. সাদিকুর রহমান, সামছুর রহমান সমছু, আমিনুল ইসলাম লিটন, শাহীন আহমদ, হাসান আহমেদ, মিশকাত মজিদ রুহিন, তাফহীম আহমদ শিমুল, শাহীন আহমেদ, মঈন উদ্দিন, আজিজ, সামছু খান প্রমুখ। সবশেষে মমতাজুল আহাদকে এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য যে, ‘আমরা দৃঢ় হতে চাই ঐক্যের বন্ধনে’ এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে এসএসসি ৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলা প্রবাসে অবস্থানকারী বন্ধুরা দেশে এলে তাদের সম্মানে আড্ডার আয়োজন করে আসছে দীর্ঘদিন ধরে। যার ফলে বন্ধুদের মাঝে একে অপরের প্রতি যোগাযোগেরও সেতু রচনা করছে তারা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!