কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ১

  • মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় মো. আওলাদ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলর পিছনে থাকা রাসেল (২০) নামে একজন গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকাল দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আওলাদ হোসেন (২০) উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আসাদুল মিয়ার ছেলে। ছেলের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন মা বাবা ভাই ও আত্মীয় স্বজন। এসময় তাদের  কান্নার আহাজারিতে ভাড়র হয় পুরো হাসপাতাল।
স্থানীয় সুত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে মোটরসাইকেল করে নিজ বাড়িতে যাচ্ছিলেন তারা। এসময় সরাসরি অচেনা একটা গাড়ি এসে ধাক্কা মেড়ে ফেলে চলে যায়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় মো. আওলাদ হোসেনের। সাইকেলের পিছনে বসে থাকা রাসেল নামে একজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক রাজু চন্দ। এসময় গুরুতর আহত হওয়া রাসেলকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। নিহতের ভাই হোসেন মিয়া জানান, আমার ভাই আমার চোখের সামনে থেকে সাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছে। এভাবে তার মৃত্যু কোনো ভাবে কামনা করিনি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ও আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, দূর্ঘটনায় পালিয়ে যাওয়া গাড়িকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!