কমলগঞ্জে কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেইস সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

কমলগঞ্জে কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেইস সভা

  • সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডব্লিউডিও এর ওয়াই মুভস প্রজেক্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বিডি এর সার্বিক সহযোগিতায় কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেইস এর জেলা পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুর ১২ ঘটিকায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে কিশোর কিশোরীর স্বাস্থ্য সেবার প্রবেশাধিকার বৃদ্ধির বিষয় এ আলোচনা সভা করা হয়।

Manual2 Ad Code

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার  জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকতা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ বিশ্বজিৎ ভৌমিক, কমলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ। অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা: আঃ রহমান, এফপিআই নাদিম রহমান ও সুশীল সমাজের প্রতিনিধিগণ, আরডব্লিউডিও ওয়াই মুভস প্রজেক্ট এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ ও এডমিন অফিসার মহসিন রেজা প্রমুখ।

Manual2 Ad Code

সভায় প্রধান অতিথি বলেন যে, স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবার প্রবেশাধিকার বৃদ্ধির জন্য সার্ভিস প্রোপাইটার এর আচরণ ও ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া উপস্থিত সবাই মিলে স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য সকলের প্রতি আহবান জানান। এলাকার চাহিদা অনুযায়ী স্থায়ীভাবে একজন এফডব্লিওভি নিয়োগের বিষয়টি বিবেচনায় আছে বলে সভাকে জানান।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!