কমলগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১ টায় উপজেলার ভানুগাছ সরকারি খাদ্য গোদাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চলতি মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

Manual5 Ad Code

উপজেলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দিপক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএস,ডি) আজিজুর রহমান, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এল,এস,ডি) সবিতা রানী, মিল মালিক কানু চন্দ্র দেব, সাজ্জাদ পারভেজ মনি, অনন্ত সাহা প্রমুখ।

চলতি মৌসুমে উপজেলায় অভ্যন্তরীন আমন ধান অন্যবছরের চেয়ে প্রতি কেজি ৩ টাকা বাড়িয়ে ৩০ টাকা কেজি প্রতি ৬০৩ মেট্টিক টন ধান ও ৪ টাকা বাড়িয়ে ৪৪ টাকা কেজি প্রতি ১৩১ মেট্টিক টন সিদ্ধ চাল এবং ৪৩ টাকা প্রতি কেজি ৩৯৫ মেট্রিক টন আতব চাল ক্রয় করা হবে।

Manual8 Ad Code

এদিকে চলতি মৌসুমে চাল ও ধান বিক্রয়ের জন্য কমলগঞ্জ পৌরসভা, মাধবপুর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের কৃষকগন ভানুগাছ খাদ্য গুদামে এবং রহিমপুর, মুন্সিবাজার, শমশেরনগর, পতনউষার ও আলিনগর ইউনিয়নের কৃষকগণ শমশেরনগর খাদ্য গুদামে ধান ও চাল বিক্রয় করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দিপক মন্ডল কৃষকদের পরামর্শ দিয়েছেন।

এবার কমলগঞ্জের দুটি গুদামে মোট ৬০৩ মেট্রিক টন ধান ও ৫২৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!