কমলগঞ্জে লাঘাটাছড়ায় ফ্ল্যাগশিপ উন্নয়ন উপ- প্রকল্পের নকশা পর্যালোচনা সভা ও গণ শুনানি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে লাঘাটাছড়ায় ফ্ল্যাগশিপ উন্নয়ন উপ- প্রকল্পের নকশা পর্যালোচনা সভা ও গণ শুনানি

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর উপ- প্রকল্পের ফ্ল্যাগশিপ উন্নয়ন উপ-প্রকল্পের নকশা পর্যালোচনা সভা ও গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় শমশেরনগর সতিঝিরগ্রামস্থ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও সোসিওলজিষ্ট মো. মাহবুবুর রহমান এর সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, এলজিইডি ঢাকা এসএসডব্লিউআরডিপি-২, ডব্লিউ আর ই-২ মো. আব্দুস সাদেক, এসএসডব্লিউআরডিপি-২, ডব্লিউ আর ই-৩ মো. মাহবুবুর রহমান, সিলেটের আইডিএস মো. হাবিবুর রহমান, সিএমএন্ডকিউসিই মো. জাহাঙ্গীর আলম, এলজিইডি কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামসহ ডিজাইনকারক, সোসিওলজিষ্টরা। সভায় সমিতির কার্যকরী সদস্যসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ফ্ল্যাগশিপ উন্নয়ন উপ-প্রকল্পে লাঘাটছড়া পাবসস লি. এর অধীনস্থ রাস্তা, ছড়া, ফসলের গোডাউনসহ প্রস্তাবিত প্রকল্প সমুহের নকশা উপস্থাপন ও গণ শুনানি অনুষ্ঠিত হয়।
প্রকল্পসমুহ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ, কৃষি, মৎস্য চাষাবাদে অগ্রণী ভূমিকা পালন করবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!