কাজী হায়াতের “যোগ্য সন্তান” সিনেমায় শান্ত খান ও দীঘি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

কাজী হায়াতের “যোগ্য সন্তান” সিনেমায় শান্ত খান ও দীঘি

  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

জিয়াউল হক জিয়া, এইবেলা :: বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ এর ৫১তম সিনেমা “যোগ্য সন্তান” এ জুটি বাঁধছেন প্রার্থনা ফরদিন দীঘি ও শান্ত খান। কাজী হায়াত ইতোমধ্যে অর্ধশত বাংলা সিনেমানির্মাণ করেছেন। সম্প্রতি তিনি “যোগ্য সন্তান” নামের এ সিনেমা নির্মাণের ঘোষণা দেন। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ।  বিষয়টি নিশ্চিত করেন এই নির্মাতা নিজেই। আগামী ১৫ অক্টোবর থেকে “যোগ্য সন্তান” এর দৃশ্যধারণ শুরু হবে। এ সিনেমায় অভিনয়ের জন্য এখন চলছে শান্ত খান ও দীঘির গ্রুমিং ।

এ প্রসঙ্গে কাজী হায়াৎ  বলেন, নিজের অসুস্থতার কারণে চলচ্চিত্রে অনিয়মিত কাজ করেছি। এখন নিয়মিত হতে চাই। আমি মান্না, ডিপজল, মারুফকে চলচ্চিত্রে জায়গা করে দিয়েছি। আমি চাই শান্ত ও দীঘিকেও চলচ্চিত্রে জায়গা তৈরি করে দিতে চাই। আর সে জন্য “যোগ্য সন্তান” সিনেমায় ভালো অভিনয় করার জন্য গ্রুমিং করাচ্ছি। আশা করছি ওরা ভালো করবে।’

Manual5 Ad Code

শিশু শিল্পী হিসেবে পরিচিত পাওয়া দীঘি নায়িকা হিসেবে এক সঙ্গে কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তিবদ্ধ হওয়া সবক’টি সিনেমায় শান্ত খানের সাথে জুটি বাঁধবেন। শান্ত খান “প্রেম চোর” সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!