কমলগঞ্জে বিজয় দিবসে ইসলামিক মিশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে বিজয় দিবসে ইসলামিক মিশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

  • শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশন এর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ ঘটিকা থেকে বেলা ২ঘটিকা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

Manual2 Ad Code

ইসলামিক মিশন শমশেরনগরের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেবুবুল হক এর সভাপতিত্বে ও মক্তব শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাও: কামাল উদ্দিন আল হাবিবের পরিচালনায় আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন শমশেরনগর এর প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন, ইসলামিক মিশন ইবতেদায়ী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মতিউর রহমান মিনহাজ প্রমুখ।

Manual2 Ad Code

আলোচনা সভা শেষে ইসলামিক মিশন পরিচালিত বিভিন্ন মক্তব শিক্ষার্থী, এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী এবং মিশন এলাকা শিশুদের নিয়ে খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে দিনটিতে কোন ধরণের টিকেট ফি ছাড়াই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধপত্র প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!