কুলাউড়া হাসপাতাল মসজিদের ইমামকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়া হাসপাতাল মসজিদের ইমামকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় উদ্ধার

  • রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া হাসপাতালের ইমাম ইকবাল হোসেন (৪২) কে হাসপাতাল কোয়ার্টার থেকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় ১৭ নভেম্বর রোববার সকাল ১০টায় উদ্ধার করা হয়েছে। অজ্ঞান অবস্থায় তিনি কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার এশার নামায শেষে হাসপাতালের বাসায় ফেরেন ইমাম ইকবাল হোসেন। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় স্ত্রী সন্তানকে দিনের বেলায় গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। রোববার সকাল ১০ টায় হাসপাতাল মসজিদে টাইলস কাজের মিস্ত্রি কাজ করার জন্য মসজিদে আসেন। চাবির জন্য খোঁজ পড়ে ইমামের। কিন্তু ইমামের মোবাইল ফোনও বন্ধ থাকায় সন্দেহ হয়। হাসপাতালের বাসায় গিয়ে দেখা যায়, দরজা ভেতর দিক থেকে বন্ধ। বিছানায় হাত পা বাঁধা অবস্থায় রয়েছেন ইমাম। হাসপাতালের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অজ্ঞান ও মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।

Manual5 Ad Code

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন জানান, তিনি নিজে উপস্থিত থেকে ইমামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাত পা, মুখ বাঁধা ছিলো। চেতনানাশক কিছু ব্যবহার করেছে দুর্বৃত্তরা। বাসায় সবকিছু এলোমেলো ছিলো। ধারণা করা হচ্ছে এটা একটি দুর্বৃত্ত চক্রের কাজ।

Manual6 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে ইমামকে দেখতে যান। তাঁর জ্ঞান না ফেরায় বুঝা যাচ্ছে না আসলে কি ঘটেছে? চিকিৎসার পর তিনি সুস্থ হলে অভিযোগ নেয়া হবে। কারা বা কেন এই ঘটনা ঘটিয়েছে?- এব্যাপারে তদন্ত চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!