মৌলভীবাজার-০২ আসনে-নৌকার প্রার্থী নাদেলের নির্বাচনী ১৩ অঙ্গিকারনামা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

মৌলভীবাজার-০২ আসনে-নৌকার প্রার্থী নাদেলের নির্বাচনী ১৩ অঙ্গিকারনামা

  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::  মৌলভীবাজার-০২ কুলাউড়া আসনের নৌকার কান্ডারি কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী ১৩টি নির্বাচনী অঙ্গিকারনামা প্রকাশ করেছেন। তাঁর কর্মী সমর্থকরা অঙ্গিকারনামা সমাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করেছেন। পিছিয়ে পড়া কুলাউড়ার এসব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য প্রার্থী হয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল।

Manual8 Ad Code

১৩টি অঙ্গিকারনামা হলো- কুলাউড়ার জলাবদ্ধতা ও যানজট নিরসনের জন্য বাস্তবমুখী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ। কর্মসংস্থানের জন্য সুযোগ বৃদ্ধি করা, কর্মমূখী জনগোষ্ঠী গঠনের জন্য টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা। উপজেলা ভিত্তিক মডেল মসজিদ অর্থাৎ কুলাউড়া উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করা। শেখ রাসেল মিনি স্টেডিয়াম এবং প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ। জনস্বার্থ রক্ষায় শক্তিশালী প্রশাসনিক কাঠামো গঠন ও জননিরাপত্তা নিশ্চিতকরণ। বেকারত্ব দূরীকরণ, যুবসমাজের উন্নয় ও মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহন। প্রবাসীদেও স্বার্থ রক্ষা ও নিরাপত্তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ। চিত্তবিনোদন এর সুযোগ বৃদ্ধি এবং পার্ক নির্মাণ। চা শ্রমিক ও খাসিয়া নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ণে প্রয়োজনীয় এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ। হাকালুকি হাওর সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও মৎস্যজীবী মানুষের জীবনমান উন্নয়ন। প্রাকৃতিক সৌন্দর্য্য রক্ষা ও কুলাউড়ায় বিভিন্ন পর্যটনের সুযোগ সৃষ্টি করা। কুলাউড়া- শাহবাজপুর রেললাইন দ্রুত চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ। কুলাউড়ায় কৃষি ব্যবস্থার আধুনিকায়নে কার্যকারী পদক্ষেপগ্রহণ এবং কৃষকদেও জীবনমান উন্নয়ন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!