কমলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ

  • বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ও বাড়ীঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধায়। কালেঙ্গা গ্রামের মৃত শাহজাহান মিয়ার পুত্র হোসেন মিয়া। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, কালেঙ্গা গ্রামের হোসেন মিয়ার পুত্র রনি মিয়া ও মৃত আব্দুল মিয়ার পুত্র আকাশ মিয়ার মধ্যে মঙ্গলবার বিকেলে কথাকাটাকাটি হয়। এর সুত্র ধরে সন্ধায় রনির বাড়ীতে মন্টু মিয়া, সুলেমান মিয়া, সাগর মিয়া, আকাশ মিয়া গংরা দোকান ও বাড়ীঘরে হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫/২০ বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন হোসেন মিয়ার।

হোসেন মিয়া মামলার অভিযোগপত্রে উল্লেখ করেন, বিবাদীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কালেঙ্গাবাজারস্থ তার দোকানের ভিতরে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে হামলাকারীরা দোকান ঘর ও পরে বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরিবারের লোকদেরকে প্রাণে হত্যাসহ বিভিন্ন ক্ষতি সাধন করার হুমি প্রদান করে। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর হোসেন মিয়ার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান।

Manual7 Ad Code

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্টু মিয়া গংদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!