রেল চলাচল সচল ও রেললাইনের নিরাপত্তা বিধানকল্পে কুলাউড়ায় মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

রেল চলাচল সচল ও রেললাইনের নিরাপত্তা বিধানকল্পে কুলাউড়ায় মতবিনিময়

  • বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেল যোগাযোগ সচল রাখা ও রেল লাইনের নিরাপত্তা বিধানকল্পে অংশীজনদের সাথে মতবিনিময় সভা ২১ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশে সম্প্রতি রেললাইনে সৃষ্ট নাশকতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। রেললাইন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি গুরুত্ব পায়। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে এবং টহল জোরদার করার পাশাপাশি রেললাইনে পাশে মাদকসেবীসহ অপরাধকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয়।

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, ওসি (তদন্ত) ক্যশৈনু, কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব, বাংলাদেশ রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো: আমিনুল হক, সিলেট-আখাউড়া রেলপথের পরিবহন পরিদর্শক মো: তৌফিকুল আজীম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী সিলেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম, কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ, কুলাউড়া লোকো সেডের ইনচার্জ বিমল কান্তি বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা সুশীল দে, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান মো: আকবর আলী, শ্রীমঙ্গল আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব, ভূনবীর ইউপি চেয়ারম্যান মো: আব্দুর রশীদ, কমলগঞ্জের পতনউষা ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, শমসেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, শ্রীমঙ্গল রেলওয়ের উধ্বর্তন উপসহকারী প্রকৌশলী ফিরোজ গোলদার, কমলগঞ্জের আনসার ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার, কুলাউড়ার আনসার ভিডিপির প্রশিক্ষিকা ছালমা বেগম, কাদিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম মিটু, বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, মোঃ নজির খাঁন, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, আজিজুল ইসলাম, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, ভাটেরা ইউপি’র প্যানেল চেয়ারম্যান সাইদুল ইসলাম পাখি প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!