বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী শমশেরনগর এর স্কুল ভবনের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী শমশেরনগর এর স্কুল ভবনের উদ্বোধন

  • বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) পরিচালিত বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী, শমশেরনগর এর নব-নির্মিত স্কুল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২১ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে স্কুল ভবনের উদ্বোধন করেন বাফওয়ার সভানেত্রী তাহমিদা হান্নান।

Manual1 Ad Code

‘সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য’- এই মূলমন্ত্রে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ১৯৭৭ সনের ১০ জুন প্রতিষ্ঠিত হয়। বাফওয়া প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রূপকল্প-২০৪১’ এর সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের লক্ষ্যে বর্তমান সভানেত্রী তাহমিদা হান্নান অতি অল্প সময়ের মধ্যে বিভিন্ন ধরণের ৩১টি প্রকল্প বাস্তবায়ন করেছেন। এরমধ্যে শিশু শিক্ষা বিস্তারের লক্ষ্যে বাফওয়া বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে ৬টি বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী স্কুল ও বিশেষ শিশুদের জন্য ১টি ব্লু হাই স্কুল পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্বোধন হলো বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী, শমশেরনগর এর নব- নির্মিত ভবন।

অনুষ্ঠানে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রীগণ, বাফওয়ার আঞ্চলিক শাখা জহুর এর সভানেত্রী, উপ-আঞ্চলিক শাখা শমশেরনগর এর সভানেত্রী, বিমান বাহিনী স্টেশন শমশেরনগর এর অধিনায়ক, বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারীর শিক্ষক-শিক্ষিকা এবং কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!