কমলগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

  • শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তা, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ প্রশিক্ষণের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. উর্মি বিনতে সালাম। বিশেষে অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ।

Manual3 Ad Code

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার জয়নাল আবেদীন। এ উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা কুতুব উদ্দিন প্রমুখ।

Manual6 Ad Code

প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমুলক নির্বাচন অনুষ্ঠানে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের কমলগঞ্জ উপজেলার ৭৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৮০ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫০৩ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১১০৬ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুই শিফটে এ সকল কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লেখ্য, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ১০১ জন। তন্মধ্যে কমলগঞ্জ উপজেলায় ভোটার ২ লাখ ৮ হাজার ৩৯৪ জন ও শ্রীমঙ্গল উপজেলায় ২ লাখ ৫০ হাজার ৭০৭ জন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!