কুলাউড়ায় হাজীপুরে নৌকার গণসংযোগ ও পথসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

কুলাউড়ায় হাজীপুরে নৌকার গণসংযোগ ও পথসভা

  • শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

Manual7 Ad Code

এবে কুলাউড়া :: মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা হবেন চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী।

Manual7 Ad Code

শুক্রবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় তিনি কথাগুলো বলেন।

Manual7 Ad Code

শফিউল আলম নাদেল বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। ডিজিটাল থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছি। আমাদের পার্শ্ববর্তী সংসদীয় আসনের দিকে তাকালেই বুঝা যায় উন্নয়নের দিক থেকে তারা কত এগিয়ে আছেন। কিন্তু আমাদের কুলাউড়া এর সম্পূর্ণ বিপরীত। গত ১৫ বছর ধরে আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায়। কিন্তু উন্নয়নের দিক থেকে আমরা এখনো অন্ধকারে রয়েছি। কুলাউড়ার মানুষ আর অন্ধকারে থাকতে চায় না।

গণসংযোগকালে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাতে তিনি কর্মধা ইউনিয়নে এলাকাবাসীর আয়োজনে এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews