জীবনের শেষ নির্বাচনের ঘোষণা দিলেন এমএম শাহীন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

জীবনের শেষ নির্বাচনের ঘোষণা দিলেন এমএম শাহীন

  • মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

Manual8 Ad Code

  এইবেলা, কুলাউড়া  :: নিজের শেষ নির্বাচনের ঘোষণা দিলেন মৌলভীবাজার-০২ কুলাউড়া আসনে তৃণমুল বিএনপির প্রার্থী এমএম শাহীন। তিনি বলেন, পরবর্তী নির্বাচনে আমাকে আর ভোট দেয়ার সুযোগ থাকবে না। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। তাঁর এই ঘোষণায় ভোটারদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেই সাথে কুলাউড়ার রাজনীতিতে এমএম শাহীন অধ্যায়ের সমাপ্তি ঘটছে।

২৪ ডিসেম্বর রোববার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের দিনব্যাপী গণসংযোগকালে বিভিন্ন পথসভায় বক্তব্য দানকালে এমএম শাহীন বলেন, আমি মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। আপনারা চাইলেই আগামী নির্বাচনে আমাকে ভোট দিতে পারবেন না। তাই শেষ বারের মত যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি শতভাগ উজাড় করে দিয়ে কুলাউড়ার উন্নয়নে কাজ করে যাবেন।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, বিগত দিনে খালেদা জিয়ার মুক্তির কথা বলে ধোকা দিয়ে বোকা বানিয়ে আপনাদের ভোট নিয়ে ছিনিমিনি খেলেছেন। শুধু তাই নয় নির্বাচিত হওয়ার পর ৫ বছরে ৫ বারও কুলাউড়ায় আসেন নি। সরকারি টাকা লুটপাট হয়েছে। এসব থেকে পরিত্রাণে মানুষের কল্যাণের কথা বিবেচনা করে, আগামী ৫ বছরের জন্য আপনাদের ভোটের আমানত নিতে চাই।

পথসভায় বক্তব্য দেন বরমচাল ইউনিয়নের মেম্বার কেরামত আলী, সাবেক মেম্বার শাহানুর রহমান সাধন, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি হারুনুর রশীদ, সাবেক ছাত্রদল নেতা রাহাত সিপার, ও চা শ্রমিক নেতা নিতাই দাস প্রমুখ।

Manual3 Ad Code

উল্লেখ্য, সাবেক এমপি এমএম শাহীন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের হাত ধরে ১৯৯০ সালে কুলাউড়া রাজনীতিতে যোগদান করেন। অর্থবিত্ত আর চৌকষ নেতৃত্বগুণে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতিক নিয়ে এমপি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নবঞ্চিত হন এমএম শাহীন। সেসময় বিএনপি তথা ৪ দলীয় জোট মনোনয়ন দেয় জামায়াতে ইসলামী তথা ৪ দলীয় জোটের প্রার্থীকে। দলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে তৎকালীন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মো. মনসুর আহমদকে পরাজিত করে দেশজুড়ে চমক দেখান। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!