হবিগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

হবিগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ

  • বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং থানা হাজতে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। হাজতের ফ্যানের সঙ্গে প্যান্টের বেল্ট ও গেঞ্জি গলায় বেঁধে ঝুলছিলেন ওই আসামি।

Manual5 Ad Code

নিহত গোলাম রাব্বানী (২৫) উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন।

Manual1 Ad Code

তিনি বলেন, একটি চুরির মামলায় গোলাম রাব্বানীকে মঙ্গলবার বিকালে গ্রেফতার করা হয়। এশার নামাজের সময় পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, তার বিরুদ্ধে অন্তত ৭টি চুরির মামলা রয়েছে। পুলিশের অগোচরে সে আত্মহত্যা করেছে। বুধবার ময়নাতদন্তের জন্য তার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!