কমলগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন

  • বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

Manual7 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার  শ্রীনাথপুরে (ছলিমগঞ্জ) তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং অভিভাবকদের উদ্যোগে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা  মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরী’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত সোমবার দুপুরে দোয়া, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুনা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ শরিফুর রহমান, জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সালাহ উদ্দিন, সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক শাহজাহান মানিক, সফাত আলী সিনিয়র মাদ্রাসার সহযোগী অধ্যাপক  সেলিম আহমদ চৌধুরী এবং বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের আইসিটির শিক্ষক কে এম সাহাব উদ্দিন, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আলী, লেখক-গবেষক আহমদ সিরাজ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শংকর দেবনাথ, প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, প্রধান শিক্ষক নার্গিস আক্তার, প্রধান শিক্ষক কায়রুল মিয়া, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রব শামীম, আইডিয়া কো-অর্ডিনেটর শৈলেন্দ্র দেবনাথ, মাওলানা আব্দুল বাসিত ছলিম বাড়ির সিদ্দিকুর রহমান চৌধুরী, নুরুল চৌধুরী, সোহেল চৌধুরী, মহিবুল চৌধুরী, জিয়াউদ্দিন চৌধুরী পলাশ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরীর স্মৃতিচারণ, দোয়া এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া প্রতিষ্ঠাতা পরিবারের চলমান সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যালয় পরিচালনার ধারাবাহিকতার প্রশংসা করেন। বিদ্যালয়ের প্রতিটি ছাত্রীদের মধ্যে নতুন বছরের ক্যালেন্ডার, কলম এবং অভিভাবকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!