কুলাউড়া সড়ক দূর্ঘটনায় লংলা কলেজ ছাত্রের মৃত্যু : আহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়া সড়ক দূর্ঘটনায় লংলা কলেজ ছাত্রের মৃত্যু : আহত ৩

  • বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় বুধবার (২৭ ডিসেম্বর) বুধবার রাতে রেদোয়ানুল ইসলাম রাফি (১৮) নামক এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন ।

Manual5 Ad Code

নিহত রেদোয়ানুল ইসলাম রাফি উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে। সে লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুলাউড়া- রবিরবাজার সড়কের নর্তন এলাকায় রাত আনুমানিক ৯টায় একটি ট্রাক্টর-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রেদোয়ানুল ইসলাম রাফিকে গুরুতর আহত অবস্থায় কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া সিএনজি অটোরিকশার চালক জয়নাল মিয়া (৪০), অটোরিকশার যাত্রী পৃথিমপাশা ইউনিয়নের ব্যাংকার সালাউদ্দীন (৩০), টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামের ননি দে (৫০) গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ জানান, দূর্ঘটনার পরপর ট্রাক্টর চালক পালিয়েছে। ট্রাক্টর চালককে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। নিহতের পরিবার মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!