কমলগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের পীরের বাজার রোড থেকে গত শুক্রবার রাত ১০টায় ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোয়েব মিযা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। সে শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কাশেম ছেলে।

Manual3 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোয়েব মিয়াকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে নিল রঙের পলিথিন মোড়ানো ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পুলিশ জানায়, সোয়েব মিয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতেই মাদক নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে আটক মাদক ব্যবসায়ীকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!