কমলগঞ্জের রসুলপুরে নৌকার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জের রসুলপুরে নৌকার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

Manual8 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার -৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর সমর্থনে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত বৃহস্পতবিার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এলাকাবাসীর উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি, সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি, মরহুম শেখ আরব উল্যাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক, বাংলাদশে বিজনেস কাউন্সিল দুবাই ফজিরা শাখার অর্থ সম্পাদক ও ফরফাক্কান আওয়ামীলীগের সহ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসবেক শেখ জহির উদ্দিন।
৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও ও ছাত্রলীগ নেতা হাবিবুল ইসলাম ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আওয়ামীলীগ নেতা রিপন ইসলাম ময়নুল, আওয়ামীলীগ নেতা আং নুর মিয়া, ৩নং ওয়ার্ড সদস্য আলাল আহমদ, ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য সায়েক আহমদ, দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন ও আহনজীবী সহকারী রুহুল আমীন লিমন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে ৭ম বারের মতো নির্বাচিত করার আহবান জানান। এজন্য দলের সকল নেতাকর্মী ও সমর্থককে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়নমূলক কমকান্ড তুলে ধরতে হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!