কুলাউড়ায় ত্রিখন্ডিত নৌকায় চমক দেখাতে পারে সোনালী আঁশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ত্রিখন্ডিত নৌকায় চমক দেখাতে পারে সোনালী আঁশ

  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা,  কুলাউড়া  :: মৌলভীবাজার জেলার চারটি আসনের মধ্যে জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে মৌলভীবাজার-০২ কুলাউড়া আসনে। বাকি তিনটি আসনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের মোকাবেলা করার মতো শক্তিশালী প্রার্থী না থাকায় চলছেন নিয়ম রক্ষার প্রচারণা। নৌকার প্রার্থীরা রয়েছেন আনুষ্ঠানিক ‘নির্বাচিত’ ঘোষণার অপেক্ষায়। বলা যায় এই আসনে ২ বিদ্রোহীসহ ত্রিখন্ডিত নৌকায় চমক দেখাতে পারে সোনালী আঁশ।

একমাত্র নৌকার প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে রয়েছেন চ্যালেঞ্জের মুখে। তাঁর সাথে আরও দুই আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন (কাঁচি) ও পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান (ট্রাক) স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিপাকে পড়েছেন নৌকার মাঝি। এই অবস্থায় চা বাগান অধ্যূষিত আসনটিতে ত্রিখন্ডিত হয়ে পড়েছে নৌকার ভোট। তৃণমুল পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া দুই নেতাই স্থানীয় সরকার প্রশাসনে একাধিকবার নির্বাচিত হয়েছেন। ফলে তাদের রয়েছে নিজস্ব ভোট ব্যাংক। তাদের বিপরীতে নাদেল নির্বাচনী মাঠে একবারে নতুন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ কাজ করছে নৌকার বিপক্ষে। নৌকার ভোট ত্রিখন্ডিত হওয়ার সুযোগে হাসছে তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য এমএম শাহীনের সোনালী আঁশ। তাঁর কর্মী-সমর্থকরা আওয়ামী লীগের বিভাজনকে কাজে লাগিয়ে জয়ের স্বপ্ন দেখছেন।

২০০১ সালে আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর আহমদকে (নৌকা) ৬৮৬৪ ভোটের ব্যবধানে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শাহীন ফুটবল নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যা এবারও জয়ের ব্যাপারে অনুপ্রেরণা দিচ্ছে তাঁর কর্মী- সমর্থকদের। যদিও গত নির্বাচনে মহাজোটের শরিক বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে

Manual6 Ad Code

বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী সুলতান মো. মনসুর আহমদের (ধানের শীষ) কাছে পরাজিত হন তিনি। এলাকার বর্তমান সাংসদ সুলতান মনসুর এবার নির্বাচন করছেন না।

এ আসনে অন্য প্রার্থীরা হচ্ছেন ইসলামী ফ্রন্টের এনামুল হক মাহতাব (মোমবাতি), ইসলামী ঐক্যজোটের মাওলানা আছলাম হোসাইন রাহমানী (মিনার), জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুল মালেক (লাঙ্গল) ও বিকল্পধারার কামরুজ্জামান সিমু (কুলা)।

Manual5 Ad Code

এ আসনে ৮ জন প্রার্থী থাকলেও মুল প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন আওয়ামী লীগের শফিউল আলম চৌধুরী নাদেল, তৃণমূল বিএনপির এমএম শাহীন ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান।

গত কয়েক দিন নির্বাচনী এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে, চা স্টল থেকে শুরু করে সর্বত্র ভোটারদের আলোচনার শীর্ষে রয়েছেন এই তিন প্রার্থী।

ভোটারদের মতে এই তিন প্রার্থীর মধ্যেই একজন নির্বাচিত হবেন। মুল লড়াইয়ে থাকা প্রার্থী ও তাঁর সমর্থকরা বিজয়ী হতে কোমর বেঁধে মাঠে নেমেছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। স্থানীয় হাটবাজারে করছেন গণসংযোগ, পথসভা ও সমাবেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক প্রচারণা।

একে অন্যকে গায়েল করতে লিপ্ত হচ্ছেন বাকযুদ্ধে। বাকযুদ্ধে লিপ্ত হওয়া প্রার্থীদের ডেকে নিয়ে সতর্ক করেছেন স্থানীয় নির্বাচন কমিশন।

Manual1 Ad Code

শেষ পর্যন্ত ভোটযুদ্ধে কে হাসেন শেষ হাসি তা জানার জন্য অপেক্ষা করতে হবে ভোট গ্রহণ শেষে।

উল্লেখ্য ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে আসনে ১০৩টি ভোট কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৮৫ হাজার ২১২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৫০৯ ও মহিলা ১ লাখ ৩৮ হাজার ৭০৩ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১০৩টি। ##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!