মৌলভীবাজার-১ আসন-বড়লেখায় জাল ভোট প্রদান : যুবকের দুই বছরের সশ্রম কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

মৌলভীবাজার-১ আসন-বড়লেখায় জাল ভোট প্রদান : যুবকের দুই বছরের সশ্রম কারাদন্ড

  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নির্বাচনকালীন অনুসন্ধান কমিটির দায়িত্বে থাকা সিলেটের বিজ্ঞ সিনিয়র সহকারি জজ মুহাম্মদ আব্বাস উদ্দিন রোববার বিকেলে ৩.৫০ টার দিকে দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শণকালে নৌকার সীল মারা তিনটি ব্যালট পেপার বাক্সে ঢুকানোকালে স্বপন দেব নামে এক যুবককে হাতেনাতে আটক করেন। সে উপজেলার নিজ দক্ষিণভাগ গ্রামের রিতেশ দেব’র ছেলে।

খবর পেয়ে বড়লেখা উপজেলায় নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচার আদালতের দায়িত্বে থাকা বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জিয়াউল হক ঘটনাস্থলে হাজির হন।

পরে নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচার আদালতের বিচার প্রক্রিয়া শেষে উক্ত অভিযুক্ত স্বপন দেবকে ২ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। দন্ডিত আসামিকে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

Manual4 Ad Code

জানা গেছে, পোলিং কর্মকর্তার নিকট থেকে উক্ত স্বপন দেব অজ্ঞাত ২/৩ জন যুবকের সহায়তায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করে জোরপূর্বক ৩ টি ব্যালট পেপার হাতিয়ে নেয়। এ সময় কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রাবেয়া পোলিং কর্মকর্তা সঞ্জিতকে সবকিছু বুঝিয়ে রাখতে বলে শৌচাগারে গিয়েছিলেন। ব্যালট পেপার ৩ টির নৌকা মার্কায় সীল দিয়ে ব্যালট বাক্সে ফেলার প্রস্তুতি অবস্থায় তাকে হাতেনাতে ধৃত করা হয়।

Manual1 Ad Code

দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদওয়ানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধ স্বীকার করায় নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচার আদালত আসামি স্বপন দেবকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের সাজা দিয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!