ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন : নির্বাচিত হয়েই পোষ্টার অপসারণে নাদেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলা : পলাতক আসামি গ্রেফতার   মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : তিন বছরের হয়রানি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ বড়লেখায় এএসপি পরিচয়ে প্রতারণা : গ্রেফতার করে কারাগারে পাঠাল পুলিশ কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছ পাচারের অভিযোগ : তদন্তের আশ্বাস ইউএনও’র ওসমানীনগরে পারিবারিক কলহের জের স্ত্রী-শাশুড়িকে কুপিয়েছে জামাতা ছাতকে পিডিবির মেগা প্রকল্পের অনিয়ম দুনী‌তি: অতিরিক্ত প্রধান প্রকৌশলী বদলি হলেও নির্বাহী প্রকৌশলী বহাল তবিয়তে ! যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পেলেন ছাতকের জিয়াউর রহমান কমলগঞ্জ আইনশৃঙ্খলার উন্নতিকল্পে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি কমর উদ্দিন আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি বড়লেখায় ডাকাতের গুলিতে নিজ দলের সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন : নির্বাচিত হয়েই পোষ্টার অপসারণে নাদেল

  • সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:

Manual7 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েই নিজের সহ অন্যান্য প্রার্থীর নির্বাচনি প্রচারণার পোষ্টার অপসারণে মাঠে নেমেছেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। রোববার অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে তিনি ৭৩ হাজার ৫শ’ ২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

Manual2 Ad Code

তাকে বিজয়ী করায় নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও অভিন্দন জানিয়ে সোমবার সকালেই বিভিন্ন এলাকায় টানিয়ে রাখা নির্বাচনী পোষ্টার অপসারণে নেমে পড়েন নবনির্বাচিত সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

Manual3 Ad Code

সরেজমিনে দেখা গেছে, বেশ কয়েক জন দলীয় সহকর্মী ও শ্রমিক নিয়ে কুলাউড়া পৌরশহরসহ আশপাশের এলাকায় থাকা পোষ্টার, ব্যানার, ফেস্টুনসহ সবধরণের নির্বাচনি প্রচারণার সরঞ্জাম অপসারণে তিনি নেতৃত্ব দিচ্ছেন।

Manual4 Ad Code

নবনির্বাচিত সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বস্তরের জনগণ তাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। কুলাউড়া শহরসহ প্রতিটি এলাকার পরিবেশ উপযোগি রাখা আমাদের সকলের দায়িত্ব। নির্বাচনের কারণে প্রচারণা সরঞ্জামে পরিবেশ কিছুটা নোংরা হয়েছে। আর তাই প্রথমেই আমি এগুলো অপসারণের কাজ শুরু করি।

গুরুজনদের দোয়া, পরিবার-পরিজনের প্রেরণা, অগ্রজদের পরামর্শ ও সহকর্মীদের অক্লান্ত পরিশ্রম আমার বিজয় সহজতর করেছে। নির্বাচন চলে গেছে। এখন দলমত নির্বিশেষে সকলে মিলে আমাদের প্রাণপ্রিয় কুলাউড়াকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পানে এগিয়ে নিয়ে যেতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!