কমলগঞ্জে জোরপূর্বক অসহায় ক্ষুদ্র নৃত্তাতিক জনগোষ্ঠীর দোকান দখল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে জোরপূর্বক অসহায় ক্ষুদ্র নৃত্তাতিক জনগোষ্ঠীর দোকান দখল

  • মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে এক অসহায় ক্ষুদ্র নৃত্তাতিক জনগোষ্ঠীর দোকান কোটা দখল করে নিয়েছে প্রভাবশালী জুয়েলার্স ব্যবসায়ী নয়ন বনিক। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১১টার উপজেলার আদমপুর বাজারে গেলে দোকানকোটা দখলের এমন চিত্র দেখা যায়। এই দখলদারির বিরুদ্ধে গত ৭ জানুয়ারি কমলগঞ্জ থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করার পরের দিন দোকান কোঠা দখল করা হয় বলে ভুক্তভোগি জানান।

সরজমিনে গেলে দেখা যায়, বাপ দাদার পৈতৃক জায়গায় দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছেন ক্ষুদ্র নৃত্তাতিক জনগোষ্ঠীর কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামের মহেন্দ্র সিংহ এর ছেলে আঙৌতন সিংহ। তিনি অসুস্থ থাকায় কিছুদিন দোকান বন্ধ ছিল। বন্ধ থাকা দোকানে প্রভাবশালী আদমপুর বাজারের স্বর্ণের ব্যবসায়ী নারায়ন বনিক এর ছেলে নয়ন বনিক সম্প্রতি দোকানটি তালা দেন। আঙৌতন সিংহ বিষয়টি স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানাকে জানালে তিনি সামাজিকভাবে সকল ব্যবসায়ীর উপস্থিতিতে বুধবার উভয় পক্ষের কাগজপত্র দেখে সমাধান করে দিবেন বলে অবগত করেন আঙৌতন সিংহকে।

Manual4 Ad Code

কিন্তু গত ৭ জানুয়ারি রাতে তালা লাগানো বন্ধ দোকান দখল করে নিলেন ব্যবসায়ী নয়ন বনিক। তিনি দোকানের মালিক ব্যবসায়ী আঙৌতন সিংহ এর দোকানের মালামাল বাহিরে ফেলে রেখে তার দোকানের জিনিসপত্র ঢুকিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্চুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘আঙৌতন সিংহ একজন নিরিহ মানুষ। এখানে ব্যবসা করে তার সংসার চলে। কিন্তু ব্যবসায়ী সমিতির সামাজিকভাবে বৈঠকের আগেই দোকান দখল করে নিল প্রভাবশালী জুয়েলার্স ব্যবসায়ী নয়ন বনিক। এটা মোটেও ঠিক হয়নি।’

Manual5 Ad Code

ব্যবসায়ী আঙৌতন সিংহ এর সাথে আলাপকালে তিনি জানান, আমার জায়গায় আমি দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছি। আমি নিরিহ মানুষ। সামান্য ২ শতক জায়গায় ব্যবসা করে সংসার চালাই। হঠাৎ করে বাজারের প্রভাবশালী ব্যবসায়ী তার জায়গা বলে দাবী করে দখল করে নিয়েছে। আমি বিষয়টি ব্যবসায়ী সমিতির সভাপতিকে অবগত করলাম। তারা দেখে দিবে বলে তারিখ দেয়। তার আগেই সেই প্রভাবশালী ব্যবসায়ী দখল করে নিল। তাছাড়া আমি কমলগঞ্জ থানা পুলিশকে জানালাম তারাও কিছু করার আগেই দখল হয়ে গেল। আমি আমার জায়গা চাই। সঠিক বিচারের মাধ্যমে সেটা যেন ফিরে পাই।

Manual5 Ad Code

প্রভাবশালী জুয়েলার্স ব্যবসায়ী নয়ন বনিক বলেন, আমার জায়গা আমি দখল করছি। আপনার জায়গা কিভাবে হল জানতে চাইলে তিনি বলেন, আমি জায়গা ক্রয় করেছি উনাদের কাছ থেকে। ব্যবসায়ী সমিতির সভাপতি আমাকে দোকানে চাবি বুঝিয়ে দিয়েছেন তাই আমি দোকান খুলে ব্যবসা করছি।

আদমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা বলেন, এটা বিচারের মাধ্যমে কাগজপত্র দেখে সমাধান করার কথা থাকলেও জুয়েলার্স ব্যবসায়ী নয়ন বনিক তালা কেটে দোকানে ঢুকে দখল করে আছেন। আমার বিষয়টা দেখছি ।

কমলগঞ্জ থানার এএসআই রেজাউল বলেন, এ বিষয়ে থানায় অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, জায়গার বিষয়। আমি উভয় পক্ষকে কোর্টের মাধ্যমে সমাধান করার কথা বলে দিয়েছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!